৪র্থ বারের মতো কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার॥ বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় ২০১৭ ইং সালে ৪র্থ বারের মতো প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা ৮ ডিসেম্বর ২০১৭ইং তারিখে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সদর উপজেলার অন্তর্গত সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ও মাদরাসাসহ মোট ১১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬১৬জন শিক্ষার্থী ফরম পূরণ করে এবং ৫১৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধা তালিকায় ১৮ জন শিক্ষার্থী স্থান পায়। এই বৎসরে মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র/ছাত্রীদের মধ্যে রয়েছে-
মেধা স্থান পরীক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম
১ম অপরুপা নন্দী কথা দি-ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুল
২য় আব্দুল্লাহ আল সামি দি-ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুল
৩য় ফারিহা সুলতানা ফৌজিয়া শিশু কানন
৪র্থ ¯েœহা দেব শিশু কানন
৫ম ক্লিনটন দাশ দি-ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুল
৬ষ্ঠ মোঃ তানজিমুল ইসলাম তালুকদার মাহদী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়
৭ম নুজহাত নওশীন আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮ম শতাব্দী কর আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯ম তামান্না আক্তার মিম প্রাইম কে.জি এন্ড হাই স্কুল
১০ম শ্রীজা দেব কমলাকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়
১১তম মোঃ জাকির হোসেন আশা ও উন্নতি এতিমখানা ও বিদ্যালয়
১২তম হালিমা খানম আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৩তম ফিদা আহমেদ প্রাইম কে.জি এন্ড হাই স্কুল
১৪তম অহনা নাথ আনিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৫তম কাঈফা হোসেন ইভা কাজিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৬তম দেবাশীষ দেব দুলু বাউরঘড়িয়া মুটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৭তম মোঃ নুরুল ইসলাম পায়েল মাড়কোনা দাখিল মাদরাসা
১৮তম সানিয়া শহীদ সারাহ্ বারহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
গত ১৯/০২/২০১৮ইং তারিখ রোজ সোমবার বিকাল ৩.৩০ ঘটিকার সময় প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে অত্র ক্লাবের পক্ষ থেকে সনদপত্র এবং সম্মাননা ক্রেষ্ট এর পাশাপাশি নগদ অর্থ প্রদান করা হয়।
উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট দানিয়াল আহমদ, সভাপতি, বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতি এবং পরিচালনা করেন- মোহাইমিনুর রহমান দিপু, সাধারণ সম্পাদক ,বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতি। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান সিকন্দর (সাবেক শিক্ষক), গোলাম মুহিত খান (সাবেক সাংবাদিক), বদরুল আলম (ব্যবসায়ী), হারুনুর রশীদ (বিএসআর সভাপতি, ইউ.কে), মেরাজুল ইসলাম জয়নাল (বিএসআর সাবেক সভাপতি, ইউ.কে), ডাঃ ছাদিক আহমেদ (পল্লী বিদ্যুৎ ডাইরেক্টর ও সাংবাদিক), আবুল কাশেম (প্রতিষ্ঠাতা, গ্রীনহিল ইন্টারন্যাশনাল স্কুল), মুরশেদ আহমদ মুন্না, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক জেলা শিক্ষা সমিতি।
এতে আরো উপস্থিত ছিলেন-বিএসআর লন্ডন প্রবাসীবৃন্দ, ক্লাবের উপদেষ্টাবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, এলাকার মুরব্বীয়ান, সাংবাদিকবৃন্দ, ক্লাবের সকল সদস্যবৃন্দ।
সভাপতি মহোয়ের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।



মন্তব্য করুন