মৌলভীবাজারে ডাক্তার ও ডায়গনষ্টিক সেন্টারে জরিমানা

February 21, 2018,

স্টাফ রিপোর্টার॥ “মৌলভীবাজারে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি” শিরোনামে গত ১৮ ফেব্রুয়ারী একটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান জেলা সিভিল সার্জন পরিচালনা করে ভূয়া পদবী লেখায় মেঘনাথ রুদ্র পালকে নগদ ১০ হাজার টাকা ও মেয়াদ উত্তির্ণ রিএজেন্ট থাকায় মেডিলেব ডায়গনষ্টিক সেন্টারকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করে।
এছাড়াও নুরুল আম্বিয়া, রেজাউল করিম ও আব্দুর রাজ্জাককে এলপাতিক মেডিসিন না লিখার নির্দেশ দিলে তারা এলপাতিক মেডিসিন লিখবেনা বলে অঙ্গীকার করে।
জেলা সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com