আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ

February 22, 2018,

হোসাইন আহমদ॥ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার এডুকেয়ার স্কুলের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী বুধবার দুপুরে স্কুল প্রাঙ্গণে ভাষা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণের আয়োজন করা হয়।

প্রিন্সিপাল ইঞ্জিঃ জহিরুল ইসলাম জাকির এর সভাপতিত্বে স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক শিক্ষক মোহাম্মদ শাহীন ইকবাল এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভাইস-প্রিন্সিপাল মুফিদুল ইসলাম সিপার। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহুল ইসলাম, পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ ও কয়েছ আহমদ প্রমুখ।

আলোচনা সভায় স্কুলের শিক্ষার্থী, অভিবাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com