পুলিশ হেফাজতে থাকা আসামী পালিয়ে যাওয়ার ১২দিন পর ফের গ্রেফতার

February 22, 2018,

আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া সাজা প্রাপ্ত আসামীকে ফের গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম আয়াত আলী, সে সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের বলিরবাগ গ্রামের সাদিক মিয়ার ছেলে বলে জানা গেছে ।

মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি  দুপুর সোয়া ১টার দিকে শহরের পশ্চিম বাজার এলাকা থেকে এ এস আই বিকাশ দের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

মুঠোফোনে আটকের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সোহেল আহাম্মদ জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা থাকায় সে জেল পলাতক আসামী । তিনি বলেন, ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী আটক আয়াত আলীকে গত ৮ ফেব্রুয়ারি  আদালতে বুঝিয়ে দেওয়ার সময় কৌশলে পালিয়ে সে পালিয়ে যায়  । অবশেষে পালিয়ে যাওয়ার ১২দিন পর ফের আটক হলো আয়াত আলী।

  a

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com