বেডেন পাওয়েল এর ১৬১শত জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার॥ বেডেন পাওয়েল এর ১৬১তম জন্মদিন। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে ব্যাপক আগ্রহ উদ্দীপনা নিয়ে পৃথক পৃথকভাবে বিপি দিবস (বেডেন পাওয়েল) দিবস পালিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা রোভার স্কাউট ও সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ পৃথক অনুষ্টানের আয়োজন করে। এ উপলক্ষে সকালে জেলা রোভার স্কাউট শাহ মোস্তফা কলেজ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করে। পরে কলেজে জেলা রোভার স্কাউট সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করীম’র সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউট’র সভাপতি মোঃ তোফায়েল ইসলাম। উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ফজলুল আলী, শাহমোস্তফা কলেজের অধ্যক্ষ মোঃ মুশফিকুর রহমান, মৌলনা মুফজ্জল হোসেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিলকিছ আনোয়ার, অধ্যক্ষ নুরুল ইসলাম সহ অনেকই। এদিকে মৌলভীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট এর পৃথক আয়োজনে এএলপি মোঃ সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ফজলুল আলী ।a



মন্তব্য করুন