রসুলপুর প্রিমিয়ার লীগ’র ফাইনাল সম্পুর্ন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা সদর এলাকার রসুলপুর মিতালী স্পোটিং ক্লাব কর্তৃক রসুলপুর প্রিমিয়ারলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পুর্ন হয়েছে।
২২ ফেব্রুয়ারী বিকালে ফাইনাল অনুষ্ঠানে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহিবুর রহমান রিমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ’র পরিচালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সংসদীয়-৩ আসনের এমপি ও ডিপুটি প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসিন, বিশেষ অতিথী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, সদর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান, চেয়ারম্যান সেলিম আহমদ, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও মাদার তেরেসা স্বর্ণপদক প্রাপ্ত সমাজ সেবক সৈয়দ জুবের আলী, ইউ’পি সদস্য এমরান আহমদ, আলা মিয়া, জাকির হোসেন আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের ক্রীড়া সম্পাদক জাবেদ আহমদ পাবলু, তরুণলীগের জেলা সভাপতি সিতার আহমদ, ক্লাবের উপদেষ্টা সফিক মিয়া, উপদেষ্টা সদস্য রেজাউল করীম, বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাবের ইউপি শাখার সাধারন সম্পাদক সাহেদ আহমদ, কানাই চন্দ্র ঘুষ, নজরুল ইসলাম। এই টুনামেন্টে এলাকার ৩২টি দল অংশ করেছে। ফাইনাল খেলাটি দুই দলের নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে সমাপ্ত হয়। পরে টাইফিকারে ৭-৫ গোলে টাইগার চ্যালেঞ্জার বিজয়ী লাভ করে। খেলা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মো: আফিক মিয়া, সহকারী রুবেল মিয়া ও আকাশ মিয়া। এতে আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি রব্বান মিয়া, জলিল মিয়া, ক্লাবের সদস্য রাজন আহমদ, জুয়েল মিয়া, নাইম, মুহিদ, তুহিন, ছালিক মিয়া, সাহিদ মিয়া, ইমন, রাফি, আলী, সাদ, ইকবাল, রেজা, সাজু, মহসিন প্রমুখ। পরে পিএসসি ও জিএসসি পরীক্ষায় উত্তীর্ন এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদানস্বরুপ ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করা হয়।



মন্তব্য করুন