জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ-নারীসহ আহত অর্ধশতাধিক

February 25, 2018,

স্টাফ রিপোটার॥ মৌলভীবাজার সদর উপজেলার লামুয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

২৪ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে উভয় পক্ষের মধ্যে এ নিয়ে উত্তেজনার সৃষ্ট হয়। পরে উভয় পক্ষ  দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নারী সহ উভয় গ্রুপের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। গুরুতর আহত ১১ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মৌলভীবাজার হাসপাতোলে ভর্তি রয়েছেন।

এলাকাবাসী জানিয়েছেন,সদর উপজেলার  খলিলপপুর ইউনিয়নের লামুয়া গ্রামের জমসেদ মিয়া ও একই এলাকার লন্ডন প্রবাসী মনর মিয়ার সাথে জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com