স্কুল পর্যায়ে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

March 1, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৭-১৮ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জুড়ি উপজেলার অনূর্ধ-১৬বালক বালিকাদের দাবা প্রতিযোগিতার সমাপণী খেলা ২৮ বুধবার বিকেলে জুুড়ি উপজেলার জুুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্কুলের এর বালক ও বালিকারা ০৩ (তিন)  গ্রুপে এই দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ক- গ্রুপ বালক চ্যাম্পিয়ন হয় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সুবেল মিয়া।

একই- গ্রুপে বালক রানার-আপ হয় একই বিদ্যালয়ের  শুভজিৎ দেবনাথ। খ- গ্রুপ বালক চ্যাম্পিয়ন হয় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ইনতিসার জামান চৌধুরী,রানার-আপঃ হয় নিরোধ বিহারি উচ্চ বিদ্যালয়ের মহসিন ইবনে মুজিব। গ- গ্রুপ বালিকা চ্যাম্পিয়ন হয় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের আবিদা উলফাত আরা নুমা, রানার-আপ হয় মুক্তাদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের অনামিকা দত্ত রিমি। দাবা প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আকলিমা বেগম ও বিজন চন্দ্র দাশ। জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরর্স্কা বিতরন করেন জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক। জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্জ শফিক আহম্মদ।  জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও অফিস সহকারী কমল অধিকারী এবং জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com