বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে বাংলাভিশনের যুগপূর্তি পালিত

আশরাফ আলী॥ জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের যুগপূর্তি ও ১৩তম বর্ষে পদার্পন উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী, সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২৯ মার্চ দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে র্যালী ও সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এডভোকেট রাধাপদ দেব সজল সভাপতিত্বে ও নজরুল ইসলাম মুহিবের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম. এ সালাম, সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, বাংলাভিশনের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসী ইকবাল আহমদ, ডা. ছাদিক আহমদ ও মোস্তাক আহমদ মম।
এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মৌলভীবাজার টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রব, দৈনিক যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, ফটোনিউজবিডি ডটকমের সম্পাদক এমদাদুল হক, দৈনিক নতুন দিন প্রতিনিধি আবু হানিফ, রেডীও পল্লীকন্ঠের তাহমীদ আহমদ, আশরাফ আলী, ওমর ফারুক নাঈমসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।



মন্তব্য করুন