মৌলভীবাজার বিসিক শিল্প নগরীর দূষিত পানির কারণে ফসল নষ্ট জনস্বাস্থ্য হুমকির মুখে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শিল্প নগরী বিসিক শিল্প নগরী থেকে নির্গত বিভিন্ন কল কারখানার দূষিত পানিতে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। ময়লা পানি পার্শ্ববর্তী কৃষি জমিতে পড়ায় ফসল নষ্ট হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের আইনের তোয়াক্কা না করে প্রতিষ্ঠান গুলো এ কাজ চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা একাধিকবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি। যার কারণে আর্থিক ভাবে ক্ষতির সম্মুখিন হয়েছেন এলাকার কৃষকরা।
পরিবেশ দূষণই মৌলভীবাজার বিসিকের প্রধান কাজ হয়ে দাড়িয়েছে। বিসিকের এসিড ও ময়লা মিশ্রিত পানির কারণে ১০০ থেকে ১৫০ বিঘা জমিতে এবছর কোন ফসল হয়নি। এমনকি শিল্প নগরীর আশে পাশের এলাকা গুলোর মানুষ পড়েছেন পরিবেশ দূষণের চরম ভোগান্তিতে। পরিবেশ আইনে প্রত্যেকটি কোম্পানির ময়লা পানি সুদানাগার থাকার কথা থাকলেও সরজমিনে বিসিকের শিল্প কারখানা গুলোতে তা পাওয়া যায় নি।
সরেজমিনে গেলে কথা হয় গোমরা এলাকার বাসিন্দা ইউসুফ মিয়ার সাথে, বিসিকের রাবার কোম্পানি, ব্যাটারি কোম্পানি ও এরিয়েল কোম্পানির ময়লা পানি আমাদের কৃষি জমির ব্যাপক ক্ষতি সাধন করছে। দ’ু ফসলা জমিতে এখন কোন ফসল হয় না। এবছর আমি ৩ বিঘা জমিতে বোরো ধানের চারা রূপন করেছি, কিন্তু এসিড মিশ্রিত পানির কারণে আমার সমস্ত ফসল জ্বলে গেছে।
এলাকার মছব্বির মিয়া বলেন, আমরা ময়লা পানির কারণে কৃষি কাজ করতে পারিনা, হাওরে নামলে শরীলের যে অংশে ময়লা পানি লাগে সে স্থানে চুলকায় এবং পচন ধরে। ময়লা পানির দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে এবং দিন দিন শ্বাস-কষ্ট জনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
ইউসুফ মিয়া নামের আরেকজন কৃষক বলেন, এভাবে কতজন আসেন লেখে নিয়ে যান কিন্তু কাজের কাজ কিছুই হয়না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা কয়েকবার বিসিক কার্যালয়ে ও কলকারখানা প্রতিষ্ঠানে সমস্যার কথা বলেছি তারা পানি বন্ধের আশ্বাস দেন কিšুÍ দূষিত পানি আসা বন্ধ হয়নি।
এ বিষয়ে মৌলভীবাজার বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক এ এইচ এম হামিদুল হক চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।



মন্তব্য করুন