খালেদা জিয়া’র মুক্তির দাবীতে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্যান্য নেতাদের মুক্তির দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে জেলা বিএনপি (একাংশ)।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনা চত্ত্বর থেকে শুরু হয়ে সমশেরনগর সড়কস্থ বাসস্ট্যান্ডে এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল-এর পরিচালনায় এসময় বক্তব্য দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মিজানুর রহমান মিজান, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আনকার আলী সুলেমান, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ শামিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, যুগ্ম আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহ উদ্দিন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক ও ইউ পি সদস্য মুনাহিম কবির প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, আইনি লড়াই ও গণআন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়া সহ সকল রাজ বন্দিদের মুক্ত করা হবে। সমাবেশে বক্তারা খালেদা জিয়া সহ সকল রাজ বন্দিদের মুক্তিসহ নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার জোর দাবী জানান। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষনা সম্পাদক আজিজুল বারি হেলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু এবং কারাগারে বন্দি স্থানীয় নেতাদের মধ্যে সদর উপজেলা বিএনপি নেতা সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ রাজা মিয়া, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল হেকিম, সাবেক জেলা যুবদল সদস্য এমদাদ মোঃ সিরাজ, যুবদল নেতা আতাউর রহমান মেম্বার, আব্দুর রহমান মেম্বার, ফাতির মিয়া, সহ সকল রাজনন্দিদের অবিলম্বে মুক্তির দাবী জানানো হয়।



মন্তব্য করুন