মৌলভীবাজার জেলা শ্রমিক লীগ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা শ্রমিক লীগ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলা শ্রমিকলীগ এর সভাপতি সৈয়দ মফচ্ছিল আলী ও সাধারণ সম্পাদক রশিদ উদ্দিন আহমদ।
৪ এপ্রিল শ্রমিকলীগের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ বাবুলের স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আওয়ামীলীগ এর ভাতৃপ্রতিম এই সংগঠনটি অত্যন্ত সক্রিয় ও সচল থাকার পরও অগঠনতান্ত্রিকভাবে মোটা অংকের টাকার বিনিময়ে জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হঠাৎ করে জেলা শ্রমিক লীগের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে বলে প্রচার করেন। এ ঘটনার পর নেতাকর্মীদের মধ্যে অসন্তুষ বিরাজ করছে।
উল্লেখ্য গত ২৯-০৭-১৭ ইং তারিখ বর্ধিত সভা করে জাতীয় শোক দিবসের কার্যক্রম গ্রহণ করে বিভিন্ন উপজেলা ও পৌরসভার সম্মেলনের তারিখ ধার্য্য করা হয়। সেই সভায় বিভিন্ন ইউনিটের সম্মেলনের পরপরই জেলা শাখার সম্মেলন অনুষ্ঠানে ব্যাপারে সিদ্ধান্ত হয়। উক্ত সভায় রেজুলেশন সহ সিদ্ধান্ত সমূহ কেন্দ্রে অবগত করা হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছাড়াও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কার্যক্রমের সাথে একাত্ম হয়ে আমরা সংগঠনের সকল কার্যসূচি চালিয়ে যাচ্ছি। লক্ষ করা যাচ্ছে বিভিন্ন দল থেকে আগত একদল অনুপ্রেবেশকারী যারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিশনকে বাধাগ্রস্থ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা শ্রমিকলীগে বিশৃঙ্গলা সৃষ্টির অপচেষ্টা কোন অবস্থাতেই বরদাস্ত করা হবে না প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। গঠনতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নিকট জোর দাবী জানাচ্ছে।
জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখা এই অঞ্চলের একটি সক্রিয় শক্তিশালী সংগঠন। এর অধিনস্থ সকল উপজেলা পৌর কমিটি সহ অন্যান্য শাখা ও ট্রেড সেক্টরের কমিটি নিয়ে সংগঠনটি আওয়ামী রাজনীতির অঙ্গনে অত্যান্ত সক্রিয় রয়েছে। সংগঠনটি গঠনতান্ত্রিক প্রক্রিয়া মেনে ধারাবাহিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।



মন্তব্য করুন