গ্রীষ্মের মৌলভীবাজারে স্বাগতম

আশরাফ আলী॥ বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস জুড়ে গ্রীষ্মকাল। গ্রীষ্ম হল বছরের অন্যতম ঋতু যা পৃথিবীর উত্তর গোলার্ধে সাধারণত জুন, জুলাই এবং আগষ্ট মাস জুড়ে অবস্থান করে। সেই হিসাবকে কেন্দ্র করে বলা যায় আর মাত্র একদিন পরে গ্রীষ্মকে উপভোগ করবে সকল বাঙ্গালী হৃদয়জুড়ে। পৃথিবীর সর্বত্রই গ্রীষ্ম হলো কর্মোদ্যমের সময়।
বিশেষ করে শীত প্রদান দেশগুলোতে গ্রীষ্ম খুবই আরাধ্য, কারণ সেসকল দেশে শীতকালে কোন ফসল উৎপাদিত হয় না, গ্রীষ্মকালেই সব ফসল উৎপাদন করে রাখতে হয়। এসময় সূর্যের প্রচ- তাপে উত্তপ্ত হয়ে উঠে ভূমি, পানি শুকিয়ে যায়, অনেক নদীই নাব্যতা হারায়, জলশূণ্য মাটিতে ধরে ফাটল।
গ্রীষ্মকালের শেষার্ধের সন্ধ্যা সমাগত সময় ধেয়ে আসে কাল বৈশাখী ঝড়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এসময় গাছে গাছে বিভিন্ন মৌসুমী ফল দেখা যায়। যেমন আম, কাঠাল, লিচু, জাম, আনারস ইত্যাদি। গ্রীষ্মের এসময় দুটি পাতা একটি কুঁড়ির দেশ মৌলভীবাজার জেলাটি যেন সাজে আম, কাঠাল, লিচু, জাম, লটকন, আনারসের অপরুপ সাজে।
গ্রীষ্মকালে মৌলভীবাজারের উৎপাদিত আনারস সারা দেশেই বাণিজ্যিকভাবে প্রসিদ্ধ। জেলার প্রতিটি বাগানেই যেন আনারসের সমাহার।
এই বাগানগুলো বাগান মালিকদের যেমন সৌন্দর্যের আতœতৃপ্তি দেয় ঠিক তেমনি অর্থ উপার্জনের আনন্দ প্রদান করে।
বাগান মালিক ছাড়া এ জেলার প্রতিটি বাড়ির আঙ্গিনায় এসব আনারস গাছ দেখা যায়। এসব আনারস গাছকে গাছ মালিক যতœসহকারে বড় করে তুলে এর অমৃত স্বাদ লাভ করার জন্য।
আনারসের পাশাপাশি জেলার সর্বত্র দেখা যায় আম, কাঁঠাল, লিচু, লটকন। যেন প্রতিটি ঘরের পাশেই একাধিক বিভিন্ন ফসলের গাছের সমারোহ। আনারসের পাশাপাশি মৌলভীবাজারে আম, জাম, কাঁঠাল, লিচু বাণিজ্যিকভাবে প্রসিদ্ধ না হলেও জেলার বিভিন্ন এলাকায় এসব ফসল উৎপাদিত হয়।
গ্রীষ্মের ফল যে প্রকৃতিকে কতটা সুন্দর করে তুলে তার দেখা মেলে দুটি পাতা একটি কুঁড়ির দেশ মৌলভীবাজারে। গ্রীষ্মের সময় মৌলভীবাজারে আসা পর্যটকরা ঐতিহ্যের সাথে গ্রীষ্মের অপরুপ সৌন্দর্য দেখতে পাবে একদম ফ্রি। তাই ঐতিহ্যের সাথে এবারের গ্রীষ্মের সৌন্দর্য উপভোগের জন্য সকল পর্যটককে মৌলভীবাজারে লেখকের স্বাগতম।



মন্তব্য করুন