আদালত পাড়ায় কার্টিজ পেপার সংকট

April 12, 2018,

স্টাফ রিপোর্টার॥ আরজি,জবাবসহ দরখাস্থ দাখিলের কাজে ব্যবহৃত কার্টিজ পেপারের সংকট দেখা দিয়েছে মৌলভীবাজারে। এসব পেপারের সংকট নিরসে জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন জেলা আইনজীবি সমিতির নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ২নং বারের এক আইনজীবি জানান, ৫ টাকা মূল্যের কার্টিজ পেপার ৭/৮ টাকায় বিক্রি হতো। সংঙ্কট দেখা দেয়ায় এটা এখন কালোবাজারীদের হাতে চলে গেছে। এখন বিচার প্রাথী সাধারণ জনগণ  বাড়তি চাপে পড়ে  ২০/৩০ টাকা দামে ক্রয় করেন। আরজি ও জবাবসহ দরখাস্থ দাখিল ও ষ্ট্যাম্পের সাথে দলীল লেখার সময় ব্যবহৃত কার্টিজ পেপার জেলা শহরে সনদধারী প্রায় ১৫/২০ জন ষ্ট্যাম ভ্যান্ডার বিক্রি করে থাকেন। এসব সনদধারীরা সপ্তাহে দুই বার যথানিয়মে সোনালী ব্যাংকে চালান জমা দিয়ে আবেদন করলে জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত থাকা ট্রেজারি থেকে কার্টিজ পেপার দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সনদধারী এক ষ্ট্যাম্প ভ্যান্ডার বলেন, তার প্রতি মাসে ৫ পেকেট কার্টিজ লাগে । সংকট দেখা দেয়ায় তিনি দুই প্যাকেট পান।  প্রতি প্যাকেটে প্রায় ৪শ ৮০ কপি কার্টিজ থাকে।  সপ্তাহে তিনি এক প্যাকেট বিক্রি করতে পারেন। তারা (সংশ্লিষ্টরা) সর্বমোট ১০ পেকেট আনেন। এতে তারা সবাইকে দিয়ে পোষাতে পারেননা। তিনি বলেন, ন্যার্য্য মুল্যে তার কাছ থেকে অনেকে ক্রয় করে নিয়ে পরবর্তীতে ২০/২৫ টাকা দামে বিক্রি করে। তার কাছে কার্টিজ পেপার আছে কিনা এ প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, বিক্রি করার মত কার্টিজ নাই।

মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,কার্টিজ সংঙ্কটের বিষয়ে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন সারা দেশে কার্টিজ সংঙ্কট চলছে। কিছুদিনের মধ্যে স্বাভাবিকভাবে সরবরাহ করা যাবে। 

জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম বলেন, কয়েকদিন আগে ও এখন পর্যন্ত কার্টিজ পেপার সংঙ্কট চলছে। আমরা যে পরিমান পেপার চাচ্ছি তা পাচ্ছিনা। তবে কিছু দিনের মধ্যে আমাদের চাহিদামত পেপার পেয়ে যাবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com