সৈয়দ মহসিন আলী স্মৃতি আমন্ত্রণ মূলক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

April 14, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুর নাসিরপুর বিজলী সংঘ মাঠে আমন্ত্রণমূলক“ সৈয়দ মহসীন আলী স্মৃতি”ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

১৩ এপ্রিল শুক্রবার বিকেলে ৮টি দলের অংশ গ্রহনের এই টুর্নামেন্টে উদ্বোধন করেন মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ কামাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ নওশার আলী খোকন, মনুমূখ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হক শেফুল, সাবেক চেয়ারম্যান সুজন মিয়া, টুনামেন্টের উদ্যোগতা প্রবাসী ময়নুল হক সোহাগ, প্রবাসী লিটন আহমেদ, খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি সাজন মিয়া,কনরমিয়া, আমিরুল ইসলাম সাহেদ, মহসিন মিয়া মেম্বার, মসুদ মিয়া, গাজী মানিক মিয়া, সাজুইমরান মেম্বার।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহনকরেন সাইদুল হক ফুটবল একাডেমি চুনারুঘাট ও কসকসক্লাবসিলেট। খেলা গোল শূন্য ড্র হওয়ায় ট্রাইব্রেকারে সাইদুল হক ফুটবল একাডেমি জয় লাভ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com