ভুয়া সিআইডি পরিচয় দানকারী সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে র‌্যাব

May 27, 2018,

স্টাফ রিপোর্টার॥ ‌র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে একটি আভিযানিক দল ২৬ মে  রোববার গোপন সংবাদের ভিত্তিতে, শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও থেকে জি আর নং-৭৭/১৬ এর ভুয়া সিআইডি পরিচয় দানকারী মামলার ০১ জন এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে। আটককৃত আসামীরনাম ও ঠিকানাঃ মোঃ জয়নাল আবেদীন (২২), পিতাঃ মোঃ আঃ শহিদ (বর্তমানে মৃত), সাং-নোয়াগাঁও, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ। গ্রেফতারকৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com