শ্রীমঙ্গল থেকে ১১০ পিছ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন এর নের্তৃত্বে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
১২ জুলাই শ্রীমঙ্গল বাঁশতলা এলাকা থেকে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটককৃত অভিযুক্তর নাম ও ঠিকানা ১। মোঃ ছালেক মিয়া (২৮), পিতা- মোঃ কনা মিয়া, ২। মোঃ জাহাঙ্গীর আলম (২৬), পিতা- মোঃ আব্দুল হেকিম, উভয়ের গ্রাম-সাতগাঁও, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামীরা মৌলভীবাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী।
ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন জেলায় মাদকবিক্রয় করে থাকে। তার এই গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে।উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন