মেডিকেল কলেজের দাবিতে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের স্বাস্থ্যমন্ত্রী কাছে স্মারকলিপি

September 4, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবিতে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ কর্তৃক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ৪ সেপ্টেম্বর বিকেলে জুড়ী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠান শেষে বড়লেখা জেলা পরিষদ রেষ্টহাউজে স্বাস্থ্যমন্ত্রী কাছে স্মারকলিপি তোলে দেন।
সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সেলিনা আলাউদ্দিন, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমাতুজ জোহরা, মোঃ শাহজাহান, এ কে এম আখলু, আলিম উদ্দিন হালিম, আদরের পরিচালক নিখিল তালুকদার ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com