ক্যান্সার সহ অন্যান্য রোগীদের অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ
September 6, 2018,

পলি রানী দেবনাথ॥ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদেরকে ২০১৭-১৮ অর্থ বছরেরআর্থিক সহায়তা জাতীয় সমাজকল্যান কতৃক সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়।
৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সার্কিট হাউস মুন হলে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আদিল মুত্তাকিন, ডা: জিল্লুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে অনুদানের চেক বাবদ মোট ১০ লক্ষ ৫০ হাজার টাকা ও ৪৭ জনকে সেলাই মেশিন বিতরন করা হয়।



মন্তব্য করুন