রেডিও পল্লীকন্ঠ প্রাঙ্গনে ক্যারিয়ার কাউন্সিলিং মেলা অনুষ্ঠিত

September 12, 2018,

জনি বেগম/পলি রানী দেব নাথ॥ রেডিও পল্লীকন্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার এর আয়োজনে সেমকা ও রুপান্তর এর সহযোগিতায় ক্যারিয়ার কাউন্সিলিং মেলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ সেপ্টেম্বর ২০১৮ রেডিও পল্লীকন্ঠ প্রাঙ্গনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে রেডিও পল্লীকন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান এর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ আহসানুর রহমান, নাট্যকার খালেদ চৌধুরী, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ শেখ নাহিদ নেওয়াজ সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আরিফুর রহমান ব্র্যাক জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, শাহ মোস্তফা কলেজের প্রভাষক মোঃ আছাদুল্লাহ।

শ্রোতাদের মধ্যে বক্তব্য রাখেন রেডিওপল্লীকণ্ঠের নাজিরাবাদ শ্রোতাক্লাবের সভাপতি শেখ মুহিদ। এছাড়াও রেডিও পল্লীকন্ঠের সকল কলাকুশলি সহ  প্রায় ২ শতাধিক শ্রোতাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট, এফএম মেথহোড, টিউলিপ ট্রেনিং সেন্টার, স্মার্ট আইসিটি, ওয়েব সলিউশন এমবি, ব্র্যাকদক্ষতা উন্নয়ন কর্মসূচি, মোট ৮ টি স্টল। মেলা চলবে বিকাল ৫টা পর্যন্ত চলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com