হাবিবুন নবী খান সুহেল গ্রেফতার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলে বিক্ষোভ মিছিল

September 20, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব, ঢাকা দক্ষিন বিএনপির সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি হাবিবুন নবী খান সুহেলের গ্রেফতারে  প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। মিছিলটি শহরে শাহ মোস্তফা কলেজ রোড থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে কাশিনাথ রোড়ের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে শেষ হয়। প্রতিবাদ সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা  অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও হাবিবুন নবী খান সুহেল সহ সকল নেতা কর্মী মূক্তি দাবী করেন । উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলে সভাপতি পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী,আব্দুল আহাদ,আবু বক্কর তালুকদার,শহিদ আহমেদ, আমিরুল ইসলাম সাহেদ, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান,আব্দুল কাইয়ূম,পৌর আহ্ববায়ক সাজ্জাদ আহমেদ শাহান,সদর উপজেলা আহ্ববায়ক জসিম উদ্দিন প্রমূখ ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com