শোক সংবাদ সাইমুনা বিবি
December 13, 2018,

স্টাফ রিপোর্টার॥ লন্ডন থেকে প্রকাশিত বাংলা কাগজের ডাইরেক্টর, বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল কাদির আবুলের মাতা সাইমুনা বিবি ৭ ডিসেম্বর শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে বার্মিংহামে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫বছর। তিনি ৫ ছেলে ২ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা গত মঙ্গলবার দুপুর ১টায় (বাদ জোহর) কভেন্ট্রি রোড জামি মসজিদ এন্ড ইসলামিক সেন্টার (স্মলহিথ) -এ অনুষ্ঠিত হয়। গত ১৩ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামের নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



মন্তব্য করুন