শ্রীমঙ্গলে ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুন্না গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে অভিযুক্ত আসামী মুন্না মিয়া (১৮) কে গ্রেফতার করেছে র্যাব ৯।
২০ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার বুনবীর নামক এলাকা থেকে র্যাব ৯ এর নেতৃত্বে একটি অভিযানিক দল মুন্না মিয়াকে গ্রেফতার করেছে। মুন্না শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান গ্রামের মতলিব মিয়ার ছেলে। শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মোঃ সোহেল রানা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে ধর্ষণের শিকার হয় ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রী। ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার থানায় মামলা করে নির্যাতিত শিশুটির পরিবার। ওই মেয়ের পারিবারসূত্রে জানা গেছে, শিশুটির পিতা দিনমজুর। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের পাশের বাড়ির বখাটে মুন্না মিয়া(১৮) মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে।



মন্তব্য করুন