শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
July 11, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালী শুরু করে গুহ রোড হয়ে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ার্যান রনধীর কুমার দেব। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এর আগে সকালে বিশ্ব জন দিবসকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব ও নির্বাহী অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।



মন্তব্য করুন