শ্রীমঙ্গলে যায়যায়দিন পত্রিকার বর্ষপুর্তি পালন

July 16, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে  বর্ষপুর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে। সোমবার ১৫ জুলাই রাতে শ্রীমঙ্গল শহরের পানসী রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান পালন করা হয়। যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো: শফিকুল ইসলাম রুম্মনের সভাপতিত্বে ও দৈনিক অধিকার পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি প্রীতম পালের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী। বক্তব্য রাখেন নাট্য ব্যাক্তিত্ব কাজী কামরুল ইসলাম বাবুল, আসক ফাউন্ডেশনের সহ-সভাপতি গোলাম রহমান মামুন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিটন, এশিয়ান টেলিভিশনের শ্রীমঙ্গল কমলগঞ্জ প্রিতিনিধি এসকে সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন, মাই টিভি জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, বাংলা টিভি জেলা প্রতিনিধি বিক্রম জিৎ, উপজেলা প্রেসক্লাবে যুগ্ন সম্পাদক সাজন আহমেদ রানা, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকমের শ্রীমঙ্গল প্রতিনিধি হ্নদয় দাশ শুভ, সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সনেট দেব চৌধুরী, ডেইলি টুডে পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি রুপম আচার্য্য, সামাজিক ব্যক্তিত্ব মো: রাজন আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com