রাজনগরে শুরু হয়েছে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা
August 4, 2019,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলা চত্বরে ফলদ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ।
৪ আগস্ট রবিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি আক্তারের সভাপতিত্বে এ সময় আরোও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই, ইউপি চেয়ারম্যান মিলন বখতসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় নেছার আহমদ এমপি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদেরকে পরিবেশ বান্ধব বৃক্ষ লাগাতে হবে। হাওর, নদী, খাল-বিল রক্ষায় সকলকে সচেতন ও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।



মন্তব্য করুন