ব্যবসায়ী তারেক আহমেদ আর নেই

October 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের  বিশিষ্ট ব্যবসায়ী সিলকো পাইপ ইন্ড্রাষ্ট্রির সত্বাধিকারী  তারেক আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

রোববার ১৩ অক্টোবর রাত ৮ টার দিকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘদিন থেকে মরনব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

সোমবার ১৪ অক্টোবর দুপুর ২ টায় শহরের টাউন ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

তিনি মৌলভীবাজারের শিল্প, ক্রীড়া ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন নিরবে নিভৃতে কাজ করে গেছেন। অপটিমিষ্ট, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রি সহ অনেক সামাজিক ও সাংস্কতিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com