বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

December 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা ও উই ফর বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং ও বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (তিন মাস ব্যাপী) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

শনিবার ১৪ ডিসেম্বর সকালে পৌরসভা মিলনায়তনে ১৫২ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট অতিথি হিসেবে বিতরণ করেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার)।

পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও  উই ফর বাংলাদেশর শেখ আবদুস সামাদ রুহিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান।

এসময় উপস্থিত ছিলেন, উই ফর বাংলাদেশর সভাপতি শাহ ফাহিম আহমেদ সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com