বিট পুলিশিং কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

December 15, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) যোগদানের পর থেকেই বিট পুলিশীং এর মাধ্যমে মাদক, সন্ত্রা, জঙ্গিবাদচুরি, ডাকাতি জুয়া সংক্রান্ত জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার ১৪ ডিসেম্বর রাতে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন (ছড়ারপার) এলাকায় বিট পুলিশীং এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলাই মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল থানার পুলিশ পরিদর্ক (তদন্ত) পরিমল চন্দ্র দেব, মোঃ হুমায়ূন কবির, মোঃ কুতুব উদ্দিন, মোঃ কয়েছ মিয়া, মোঃ জুনেদুর রহমান জুনেদ, আব্দুল মতলিব, মোঃ খসরুজ্জামান, এম এ তৈয়ব, হেলু মিয়া সাদিকুর রহমান সাদিক প্রমুখ।

এসময় বক্তারা বিট পুলিশিং কার্যক্রমের মধ্য দিয়ে সমাজের উন্নয়ন ঘটানোর প্রয়াস ব্যক্ত করেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com