সাজ্জাদুর রহমান ফাইন্ডেশনের উদ্যেগে ফ্রী চক্ষু ক্যাম্প সমাপ্ত
December 16, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম সাজ্জাদুর রহমান (পুতুল) এর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৩য় বারের মত অসহায় ও সাধারণ মানুষের জন্য ফ্রী চক্ষু মেডিকেল ক্যাম্প সম্পূর্ন হয়।
১৪ ডিসেম্বর শনিবার সকাল ৮ টা হইতে বিকেল ৬ টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। প্রায় ২৫‘শ রোগী এই সেবা পেয়েছেন এবং প্রায় ৩৫০ রুগীর অপারেশন এর ব্যবস্তা করা হয়।
ফ্রী চক্ষু মিডিকেল ক্যম্প পরিদর্শন করতে আসেন শহরের সমাজ সেবক ও সুনামধন্য ব্যক্তিবর্গ। সার্বিকভাবে সহযোগিতা করে বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার।



মন্তব্য করুন