বিজয় দিবসে সাইকেল র্যালী করলো হাজারও তরুন

সাইফুল্লাহ হাসান॥ ৪৮ তম মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে সাইকেল শোভাযাত্রা করেছে হাজারও তরুন।
সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ও মৌলভীবাজার সাইক্লিং সোসাইটি নামে দুটি সংগঠনের সাইকেল শোভাযাত্রা অনুষ্টিত হয়। হাজারখানেক তরুণ শোভাযাত্রায় অংশ নেন। সাইকলে চালকদের প্রত্যেকের সাইকেলে একটি করে জাতীয় পতাকা ছিল। মাথায় পরিধান ছিলো হেলমেট।
সাইক্লিং কমিউনিটি মডারেটর ইমন আহমদ, এবং সাইক্লিং সোসাইটির মডারেটর ফখরুল আহমদের নেতৃত্বে শহরের বিভিন্ন প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।
এই বিজয় উৎসবের স্পন্সর ছিলো দেশের সুনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।
ইয়াছিন আরাফাত নামের এক তরুণ সাইক্লিষ্ট বলেন, বিজয়ের এই দিনে আমরা সবাই মিলে এই উৎসব উদযাপন করেছি। সাইক্লিংয়ের মাধ্যমে আমরা দীর্ঘদিন যাবত বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করেতেছি।



মন্তব্য করুন