মহান বিজয় দিবসে মখলিছুর রহমান কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

December 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজ।

সোমবার দুপুরে কলেজের ক্যাম্পাসে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটির সদস্য, অধ্যক্ষসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা এমআর গ্রুপের চেয়ারম্যান এমএ রহিম সিআইপি। বিশেষ অতিথি ছিলেন কলেজের দাতা সদস্য মুজিবুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সংগঠক চৌধুরী মোহাম্মদ মেরাজ, সাংবাদিক ওমর ফারুক নাঈমসহ কলেজের শিক্ষকরা। পরে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com