হামরকোনা বয়েস ক্লাব ও বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার আয়োজনে শীত বস্ত্র বিতরণ
December 18, 2019,

স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস উপলক্ষ্যে হামরকোনা বয়েস ক্লাব, শেরপুর ও বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা শেরপুর এর যৌথ আয়োজনে শিশু মহিলা পুরুষ দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার সভাপিত মিজানুর রহমান। হামরকোনা বয়েস ক্লাব শেরপুর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সাজুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম।
উপস্থিত ছিলেন হামরকোনা বয়েস ক্লাবের সভাপতি উজ্জল আহমদ, সহ সভাপতি ফয়সাল মিয়া, সাধারণ সম্পাদক জিতু মিয়া, অর্থ সম্পাদক সুবেল মিয়া সহ অনেকে।



মন্তব্য করুন