মহান বিজয় দিবসে বাসদ মৌলভীবাজার’র শ্রদ্ধাঞ্জলী অর্পণ

December 18, 2019,

স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে বাসদ মৌলভীবাজার জেলা শাখা। সকাল ৭টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে মিছিল সহকারে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলার কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন শেষে তাৎক্ষণিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুস্পস্তবক অর্পন পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলা শাখার সংগঠক সুদীপ্ত চক্রবর্তী, হুমায়ূন রহমান বাপ্পী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর জেলা সংগঠক রাকেশ রুদ্র পাল, মৌলভীবাজার সরকারী কলেজ শাখার সংগঠক তোফায়েল আহমেদ ফাহিম প্রমূখ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৮ বছর অতিক্রান্ত হলেও দেশের জনগন আজও বন্দিদশায় দিনাতিপাত করছেন। একদিকে শোষন, লুন্ঠন এবং আরেকদিকে গুম, খুন, ধর্ষণের ভয়াবহতায় মানুষ আজ দিশাহারা। এমন পরিস্থিতিতে সমাজ বদলের সংগ্রামে যুক্ত থেকে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com