এস.আই.ইউ’তে বিবিএ প্রোগ্রামের এক্সিকিউটিভ স্পিচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ প্রোগ্রাম, ফল ২০১৯ সেশনে অধ্যয়নরত ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের কোর্স কারিকুলামের আওতাভুক্ত “এক্সিকিউটিভ স্পিচ” অনুষ্ঠিত হয়।
২১ ডিসেম্বর শনিবার সকাল ১১.০০ ঘটিকায় এক্সিকিউটিভ স্পিচ এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক জনাব কামরুন নাহারের সঞ্চালনায় ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব আবু ছয়ীদ মোহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ মনির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস.আই.ইউ ট্রাস্ট এর কোষাধ্যক্ষ জনাব ফরিদা বেগম, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ স্পিচ কমিটির আহ্বায়ক ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মহসীন হোসাইন, সদস্য অত্র বিভাগের প্রভাষক জনাব প্রণব কুমার সাহা সহ বিভাগের সকল শিক্ষক, ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থবৃন্দ।
অনুষ্ঠানে কি-নোট স্পীকার হিসাবে সেশন পরিচালনা করেন ইউনাটেড কমার্শিয়াল ব্যাংক লিমিেিটড এর এফএভিপি ও আম্বরখানা শাখা, সিলেট এর হেড অব ব্রাঞ্চ জনাব ইসতিয়াক আহমেদ চৌধুরী এবং এনআরবি ব্যাংক লিমিটেড এর এফএভিপি ও ভুলতা শাখা, নারায়ণগঞ্জ এর হেড অব ব্রাঞ্চ জনাব মোঃ রইস উদ্দিন। পুরো অনুষ্ঠান জুড়ে থাকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক বিভিন্ন বিষয় সংক্রান্ত প্রেজেন্টেশন ও আলোচনা।



মন্তব্য করুন