বাংলাদেশ জাতীয় পার্টির মতবিনিময় ও পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিজেপি জেলা শাখার উদ্যোগে শুক্রবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের সেমিনার হলে জেলা শাখার আহবায়ক ইমরান আহমদ কাওছারের সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নুল ইসলাম জয়ের পরিচালনায় মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগির আহমদ সুজন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মহিউদ্দীন মুহিত,শফিকুল ইসলাম সোহাগ,এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় ছাত্রসমাজের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও মৌলভীবাজার জেলা সভাপতি মোহাম্মদ আবদাল হুসাইন,সেক্রেটারি ছাদিকুর রহমান,জেলা বিজেপি নেতা রুমেল আহমদ,আবুল হুসেন,ছাত্রনেতা তারেক আহমদ সানি,আসাদুজ্জামান,রায়হান তালুকদার শিপন আহমদ প্রমুখ।



মন্তব্য করুন