প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা বিষয়ক সোস্যাল ডায়ালগ অনুষ্ঠিত

জনি বেগম॥ প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা বিষয়ক সোস্যাল ডায়ালগ প্রোগ্রাম কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ এফ এম ৯৯.২ মৌলভীবাজার এর অয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৫ ডিসেম্বর রেডিও পল্লীকণ্ঠ হল রুমে বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং ইউকেএইড এর সহযোগীতায় কমিউনিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমীন ও নিলীমা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা মাধুরী মজুমদার, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান, স্বাস্থ্যকর্মী মোঃ সেলিম, মাতাকারপন গ্রামের রুখসানা বেগম, রশন আরা, তৃপ্তি দাস, নমিতা দাস, শ্যমলী দাস, আশা দাস, লিপি দাস, রিতা দাসসহ রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজক বৃন্দ ।
অনুষ্ঠানে প্রজনন স্বাস্থ্য ও আধুনিক পরিবার পরিকল্পনা সেবায় জন অংশগ্রহন বাড়ানো বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন, মাসিক নিয়মিতকরণ, গর্ভপাত ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবায় নারী, নব দম্পতি ও কিশোরীদের প্রবেশগম্যতা বৃদ্ধি এবং গ্রামীন জনগোষ্ঠীর সাথে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের সেতু বন্ধন তথা তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও সরকারি-বেসরকারি সংস্থাসমূহের কর্মকান্ডে সমন্বয় সাধন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আলোচনা হয়।



মন্তব্য করুন