ভূয়া ডাক্তারকে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক জরিমানা

December 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে অবস্থিত গাউছিয়া উসমান ফার্মেসী এর মালিক এস এস ইসমাইল আহমেদ এর বিরুদ্ধে ভুল ঔষধ দেওয়া এবং ডাক্তার না হয়েও ডাক্তারের পদবি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করার  অভিযোগ এনে মুমিনা বেগম নামক একজন সেবা প্রার্থী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন ২৪ ডিসেম্বর মঙ্গলবার অফিস কার্যালয়ে বসে অভিযোগকারী এবং অভিযুক্তের বক্তব্য শুনেন। উক্ত শুনানীতে অভিযোগকারী এবং অভিযুক্তের বক্তব্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতিয়মান হয় যে এস এস ইসমাইল আহমেদ ডাক্তার না হয়েও এমনকি ঔষধ সংক্রান্ত কোন প্রশিক্ষণ না নিয়ে শুধু মাত্র তার বাবা ডাক্তারি করতেন এই অযুহাতে প্যাডের কাগজে তার নামের আগে ডাক্তার উল্লেখ করে এন্টিবায়োটিকসহ গুরুত্বপূর্ণ ঔষধ রোগিদের প্রেসক্রাইব করেন। তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত ফার্মেসীর মালিক এস এস ইসমাইল আহমেদ যিনি ভূয়া ভাবে ডাক্তার পদবি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছেন তাকে এই ধরণের কাজ না করার জন্য আদেশ দেওয়া হয় এবং তাকে দোষি স্বাব্যস্ত করে ৪০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয় যা উনি তাংক্ষণিক ভাবে পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী মুমিনা বেগমকে জরিমানার ২৫% হিসাবে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com