বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনি বেগম/পলি রানী॥ মৌলভীবাজারে বর্ণাঢ্য নানা আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা, র্যালী, কেক কাটা, পাঠক সমাবেশ ও সুধি সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন। ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলারদিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল, প্রবীণ সাংবাদিক ও যুক্তরাজ্য কমিউনিটি লিডার সৈয়দ রুহুল আমিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজেদুর রহমান, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, বিশিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, ইত্তেফাকের কমলগঞ্জ সংবাদদাতা নূরুল মোহাইমিন মিল্টন, শ্রীমঙ্গল সংবাদদাতা অনুজ কান্তি দাশ, মানবকন্ঠের বেলাল তালুকদার, পাতাকুঁড়ির স্টাফ রিপোর্টার জনি বেগম, রেডিও পল্লী কন্ঠের পলি দেবনাথ, মৌলভীবাজার মহিলা কলেজের ছাত্রী রুমা আক্তার, ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স লিডার সুমি আক্তার, ব্র্যাক জেলা প্রতিনিধি অরুন কুমার দাস, জেলা শ্রেষ্ট কৃষক সালেহ আহমদ, রেডিও পল্লী কন্ঠের অনুষ্ঠান প্রযোজক মোঃ আল আমীন প্রমুখ।
আলোচনা শেষে ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন ও একটি আনন্দ র্যালী শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানমালায় শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, পেশাজীবী, রাজনীতিবীদ,বিঞ্জাপনদাতা, পাঠক, পত্রিকার এজেন্ট, ব্যবসায়ী, কৃষক, আইনজীবী, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সকলের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায়। সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে প্রেসক্লাবে জড়ো হন।



মন্তব্য করুন