মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার অভিভাবক সমাবেশ

December 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার এডুকেশন সোসাইটি কর্তৃক পরিচালিত মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ২০১৯ সালের ৩য় সেমিষ্টার পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর মঙ্গলবার) প্রিন্সিপাল মাওলানা নাজমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ সামছুল ইসলাম তরফদার। বক্তব্য রাখেন মালানা মশিউর রহমান, ব্যবসায়ী মোক্তাদির হোসাইন, মাওলানা আব্দুল আলী, হাসান আহমদ খান। বক্তারা মাদরাসার উন্নতি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নৈতিক শিক্ষার মান উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। মাওলানা হাসান চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন বশর আলী খান, আফজালুর রহমান, শিক্ষক মাওলানা আব্দুল হক, জহিরুল ইসলাম, আবু বকর, নাজিম উদ্দিন, সাইফুর রহমান চৌধুরী, আবির মনজুর, রোকশানা বেগম, কুলসুমা বেগম, সৈয়দা ফাহমিদা হক প্রমুখ। ফলাফল ঘোষণা করেন মাওলানা আসিকুর রহমান। মোট পরীক্ষার্থী ছিল ১৮৭, উত্তীর্ণ হয়েছে ১৬৯। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com