নিতেশ্বরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
December 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌভীবাজার সদর উপজেলার নিতেশ্বর, মোকামবাজার যুব সমাজের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নিতেশ্বর মোকামবাজার অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলনে মৌলভীবাজার মডেল থানার অফিসাস ইনচার্জ মোঃ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব, ১২নং গিয়াসনগর ৮নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ কাশেম আলী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শামছুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক কামাল হোসেন, মিনু থিয়েটার মৌলভীবাজারের সভাপতি সাইফুল ইসলাম সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফারুক মিয়া, এম হাবিবুর রহমান হাবিব, আরেফিন মামুন, ফুয়াদ হাসান দুরুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন