টিসিবির ডিলার কর্তৃক পেঁয়াজ বিক্রির অনিয়ম : ভোক্তা অধিকারের জরিমানা

December 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ টিসিবির ডিলার কর্তৃক পেঁয়াজ বিক্রির অনিয়মে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক জরিমানা পৌরসভার সামনে, বেরিরপাড়, সিলেট রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ২৯ ডিসেম্বর দুপুর ২ টা থেকে বিকাল ৩.৩০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে সদর মডেল থানার  পুলিশ ফোর্স এর সহায়তায় পৌরসভার সামনে টিসিবির পেঁয়াজ বিক্রির অনিয়মের দায়ে মেসার্স খালেক এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, একই ফ্রিজে রান্না করা ও কাচাঁ খাদ্য পণ্য সংরক্ষণ করার অপরাধে  বেরিরপাড়ে অবস্থিত মায়ের দোয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা এবং সিলেট রোডে অবস্থিত  সুইটি ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com