কামালপুরে ইনসাফ ফাউন্ডেশনের শীতবস্ত্র রিতরণী

December 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর সামাজিক সংগঠন “ইনসাফ ফাউন্ডেশন” এর উদ্যেগে শীতার্থ অসহায় দরিদ্র নারী পুরুষ দের মধ্যে শীতবস্ত্র হিসেবে লেপ রিতরণ করা হয়।

২৯ ডিসেম্বর রবিবার কামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অথিতি হিসেবে  শীতবস্ত্র হিসেবে লেপ রিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।

বিষেশ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কামালপুর ইউপি চেয়ারম্যন ফয়ছল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম প্রমুখ।

ইনসাফ ফাউন্ডেশন শুরু থেকে বিভিন্ন সময় শিক্ষা উপকরণ বিতরণ, রাস্তা আগাছা পরিস্কার ও অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।

সংগঠনের সদস্য সচিব ও ইউপি সদস্য আলাউর রহমান রাসেল এর পরিচালনায় মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহবায়ক ফকরুল ইসলাম, সুমন আহমদ, আবদুল্লাহ আল মাসুম জনি, ফয়ছল নাহিদ, মুহিবুর রহমান মাহবুব, আকাইদ আহমদ, আজিজুর রহমান, আব্দুস সামাদ, সেলিম আহমদ, মহসিন মিয়া, আবুল হোসেন তালুকদার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com