জেরেনিয়াম স্কুল এন্ড কলেজের ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
December 29, 2019,

পলি রানী দেবনাথ॥ জেরেনিয়াম স্কুল এন্ড কলেজ এর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর রবিবার এ উপলক্ষে জেরেনিয়াম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আজিজ আহমদ কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশহিদ আহমেদ চুন্নু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ানসহ জেরেনিয়াম স্কুল এন্ড কলেজ এর শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শেষে অতিথিরা ২০১৯ সালে অনুষ্ঠিত ক্লাস পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।



মন্তব্য করুন