অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসীকে সংর্বধনা

December 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক মোঃ শামিম আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার শহরস্থ অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি জিতু তালুকদারের সভাপতিত্বে ও উপদেষ্টা শ-ই সরকার জবলুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সম্পাদক মৌসুফ এ চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুদুর রহমান, দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বেলাল তালুকদার, বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি শাহ নেওয়াজ চৌধুরী সুমন,দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুমান আহমদ,দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন রহমান বাপ্পী,ফটো সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, সৈয়দ মিজানুর রহমান শিপু,সাইফুল জুনেদ, মোঃ আফজল হোসেন,সজীবুল ইসলাম তুষার, রাজীব সুত্রধর,প্রিতম দাশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com