বিসিক শিল্পনগরীতে অগ্নিকান্ড,ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে বিস্কুট ফেক্টরীর গরম কড়াই থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল সড়কের বিসিক শিল্পনগরী এলাকার নাইস ওয়ান ব্রেড ফেক্টরীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে শ্রমিকরা ফেক্টরীতে কাজ করছিলেন ,এমন সময় তেলবাহী গরম লোহার কড়াই থেকে আগুনের সূত্রেপাত ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে ফেক্টরীতে। আগুনের তীব্রতায় গরম লোহার কড়াই গলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘঁটনাস্থলে উপস্থিত হয়ে সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
নাইস ওয়ান ব্রেড ফেক্টরীর পরিচালক জসিম উদ্দীন জানান দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কারনে ক্ষয়ক্ষতি এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে এঘটনায় ফেক্টরীর ভিতরের বৈদ্যতিক লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য করুন