উৎসব মুখর পরিবেশে সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

জনি বেগম॥ মৌলভীবাজার পৌর এলাকার ৮নং ওয়ার্ডে অবস্থিত সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ইংরেজী নতুন বছরের প্রথম দিন বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফয়জুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ তওফিক আহমদ, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুল কাহির সুহেল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ সেলিম হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক কামাল আহমদ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালেকা পারভীন জানান, শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে তারা খুবই উৎফুল্ল। অনেকেই লেখা পড়া করে অনেক বড় হতে চায়। জেলায় প্রাথমিক ও এবতেদিয়া শিক্ষা প্রতিষ্ঠাানে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৫৮ জন। বই বিতরণ করা হবে ১৩ লাখ ১৬ হাজার ৭৭০। এছাড়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠাানের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৮৬০ জন। বই বিতরণ করা হবে ৩৪ লাখ ৩৪ হাজার ৭৭৫।



মন্তব্য করুন