বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ সালের বই বিতরণ

January 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে উৎসব মুখর পরিবেশে ইংরেজী নতুন বছরের প্রথম দিন বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১ জানুয়ারি সকালে মৌলভীবাজার শহরের, বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার অনুষ্ঠানে মোহাম্মদ মোতাহের হোসেন বিল্লাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর শ্যামলী পুরকায়স্থ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রোহেনা আক্তার খানম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com