ইয়ুথ আইটি ইন্সটিটিউট-এর ফ্রি কম্পিউটার কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ সৈয়দ শাহ মোস্তফা কলেজের মোট ৩টি হলরুমে ইয়ুথ আইটি ইন্সটিটিউটের ফ্রি কম্পিউটার অফিস এপ্লিকেশন (বেসিক) কোর্স-এর ব্যবহারিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২ জানুয়ারি সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন- সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান ইকবাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মৌলভীবাজারের প্রেগ্রামার ইঞ্জিনিয়ার আবু কাউছার সহ প্রমুখ। উপ-পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন ইন্সট্রাকটর মোঃ সায়েম তালুকদার, রোটাঃ ফয়েজ আহমেদ ও ছাবিকুন নাহার ডলি।
মৌলভীবাজার জেলাকে তথ্য প্রযুক্তির যুগে এগিয়ে নিতে ইয়ুথ আইটি প্রতি ৩ মাস পর পর প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ফ্রি অফিস এপ্লিকেশন (বেসিক) কোর্স সহ সীমিত ফি’র মাধ্যমে বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ্ খুব শীঘ্রই এই পরীক্ষার ফলাফল ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন