সম্পাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে সংবর্ধনা দেয়া হয়

January 4, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের সম্পাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা রানী দে চাকুরী থেকে অবসর নেয়া উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ জানুয়ারি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু আহমদ ফিরুজ মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আলী, ৩নং কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য আপ্পান আলী, বিশিষ্ট সমাজসেবক এম. এ. রহিম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয় অভিভাবক কমিটি সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দীন ফয়েজ, চাঁদনীঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কয়ছর আহমদ, মোঃ জুয়েল আহমদ, মোঃ মুরাদ আহমেদ, মোঃ সিদ্দেকুর রহমান ভুট্টো, মোঃ শায়েল আহমদ বকুল, মোঃ আবু নাঈম খালেদ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন লন্ডন প্রবাসী তাহেরুল ইসলাম ভমর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com